Edit Template
Edit Template

LuxeAura Return & Refund Policy

LuxeAura-তে আমরা প্রতিটি প্রোডাক্ট অত্যন্ত নিখুঁতভাবে চেক করে প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে ডেলিভারি করি। তারপরও ট্রান্সপোর্টের কারণে কোনো সমস্যা হলে কাস্টমারদের স্বার্থ এবং ব্যবসার স্বচ্ছতা রক্ষায় আমাদের রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো:

১. রিটার্ন বা এক্সচেঞ্জের শর্তাবলী: আমাদের প্রোডাক্টগুলো (অ্যাটমাইজার ও গুয়াশা) মূলত মেটালিক ও স্টিল বডির হওয়ায় নিচে বলা সুনির্দিষ্ট কারণ ছাড়া রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য নয়:

  • ডেলিভারি পাওয়ার সময় যদি প্রোডাক্টটি ভাঙা, মারাত্মকভাবে ডেন্ট (Dented) পড়া বা স্ক্র্যাচ (Scratched) থাকা অবস্থায় পাওয়া যায়।

  • আপনি যে কালার বা মডেল অর্ডার করেছেন, ভুলবশত যদি অন্য কোনো প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়। (নোট: প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকা সত্ত্বেও “আমার এখন আর ভালো লাগছে না” বা ব্যক্তিগত পছন্দ পরিবর্তনের কারণে লাক্সারি এক্সেসরিজ রিটার্ন, চেঞ্জ বা এক্সচেঞ্জ করা যাবে না)।

২. প্রমাণ বা আনবক্সিং ভিডিও (বাধ্যতামূলক): যেকোনো মেকানিক্যাল বা ফিজিক্যাল ড্যামেজের ক্লেইম করার জন্য প্রোডাক্টের পার্সেলটি খোলার সময় একটি স্পষ্ট “আনবক্সিং ভিডিও” (Unboxing Video) ধারণ করা বাধ্যতামূলক। কোনো রকম কাটছাঁট ছাড়া ভিডিওটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে বা সাপোর্টে ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। ভিডিও প্রমাণ ছাড়া কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ ক্লেইম গ্রহণযোগ্য হবে না।

৩. কাস্টমারের পছন্দ: প্রোডাক্ট এক্সচেঞ্জ নাকি ক্যাশ রিফান্ড? আপনার রিটার্ন ক্লেইমটি সঠিক প্রমাণিত হওয়ার পর, পরিস্থিতি ও স্টকের ওপর ভিত্তি করে LuxeAura টিম নিচের যেকোনো একটি ব্যবস্থা গ্রহণ করবে:

  • প্রোডাক্ট এক্সচেঞ্জ (Product Exchange): কোনো কাস্টমার যদি টাকা ফেরতের বদলে প্রোডাক্ট পরিবর্তন করে নিতে চান, তবে আমরা সম্পূর্ণ ফ্রেশ ও নতুন আরেকটি প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। অথবা, স্টক না থাকলে আমরা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে সমমূল্যের অন্য প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেব।

  • ক্যাশ রিফান্ড (Cash Refund): কাস্টমার যদি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে না চান বা আমাদের স্টকে পণ্যটি না থাকে, তবে রিটার্ন করা প্রোডাক্টটি আমাদের অফিসে ফেরত আসার পর, ৩ থেকে ৫ কার্যদিবসের (Working Days) মধ্যে কাস্টমারের দেওয়া বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দেওয়া হবে।

৪. ডেলিভারি ও কুরিয়ার চার্জ পলিসি (অবশ্যই শিক্ষণীয়):

  • রিফান্ডের ক্ষেত্রে: কোনো অর্ডার রিফান্ড করার সময় শুধুমাত্র প্রোডাক্টের মূল মূল্য রিফান্ড করা হবে। কুরিয়ার কোম্পানিকে অলরেডি পরিশোধ করা ডেলিভারি চার্জটি অফেরতযোগ্য (Non-refundable), তাই রিফান্ডের টাকা থেকে ডেলিভারি চার্জ কেটে রাখা হবে।

  • প্রোডাক্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে: ভুল বা ড্যামেজ প্রোডাক্ট পাঠানোর কারণে যদি প্রোডাক্ট চেঞ্জ বা এক্সচেঞ্জ করতে হয়, তবে কাস্টমারকে আমাদের কাছে প্রোডাক্টটি ফেরত পাঠানোর কুরিয়ার চার্জটি বহন করতে হবে এবং আমরা যখন নতুন প্রোডাক্টটি আবার পাঠাব, সেই ডেলিভারি চার্জটি LuxeAura টিম বহন করবে।

0
    0
    Your Cart
    Your cart is emptySHOP NOW
    Scroll to Top